calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল গাজীপুরে অবরোধের সমর্থনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল গাজীপুরে অবরোধের সমর্থনে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় অবরোধের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ • দুপুর ১২:৩৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৭ বার পঠিত

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়্যেদুল আলম বাবুলের নেতৃত্বে মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। অবরোধের সমর্থনে এ সময় সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মো: হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কৃষক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি আ ন ম ইব্রাহিম খলিল চেয়ারম্যান, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে মিছিলকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। অবরোধে এলাকা অচল হয়ে পড়েছে।

tag ট্যাগ: #111