calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / জিমেইলে যেভাবে দুই স্তরের নিরাপত্তা চালু করবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

জিমেইলে যেভাবে দুই স্তরের নিরাপত্তা চালু করবেন

জিমেইলে অ্যাকাউন্টে থাকা তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তা সুবিধা রয়েছে জিমেইলে। এ সুবিধা চালু থাকলে পাসওয়ার্ড লেখার পর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ • দুপুর ১২:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩৮ বার পঠিত

এর পর প্রদর্শিত পেজের নিচে থাকা ‘গেট স্টার্টেড’ বাটনে ক্লিক করে ইমেইলের পাসওয়ার্ড লিখলেই পরের পৃষ্ঠায় সংযুক্ত যন্ত্র ও কোড পাওয়ার মাধ্যমগুলো দেখা যাবে। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ফোন নম্বর লিখে কোড পাওয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে। 

এর পর সেন্ড বাটনে ক্লিক করলেই ফোনে একটি কোড পাঠাবে জিমেইল। কোডটি দিয়ে পরিচয় যাচাই করার পর ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ অপশনে থাকা ‘টার্ন অন’ বাটনে ক্লিক করতে হবে।

স্মার্টফোন থেকে

ফোন থেকে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালুর জন্য প্রথমে জিমেইলের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এর পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশন ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা সিকিউরিটি ট্যাব অপশন নির্বাচন করতে হবে। 

এবার স্ক্রল করে টু স্টেপ ভেরিফিকেশন ট্যাপ করার পর যন্ত্র নির্বাচন করে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। এর পর ফোন নম্বর লিখে কোড পাওয়ার পদ্ধতি নির্বাচন করলেই ফোনে একটি কোড পাঠাবে জিমেইল। 

কোডটি দিয়ে পরিচয় যাচাই করার পর নেক্সট বাটনে ট্যাপ করতে হবে। পরের পৃষ্ঠায় থাকা ‘টার্ন অন’ বাটনে ট্যাপ করলেই টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু হয়ে যাবে।

tag ট্যাগ: #111