সমাপনী বক্তব্যে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ২৮ অক্টোবরের সমাবেশ সরকার সুপরিকল্পিতভাবে পুলিশি বাহিনী দিয়ে পণ্ড করেছে। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে- অথচ সবাই জানে, মূলত আওয়ামী লীগই সন্ত্রাসী দল। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের ঘটনা পুনরায় ঘটতে দেওয়া হবে না। আমাদের এ আন্দোলনকে জনগণ সমর্থন করবে বলে আশা রাখি।
এ সময় নেতারা ‘সাধারণ জনগণ এ সরকার চায় না’ উল্লেখ্য করে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের আটক ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মো. সোহেল রানা, অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. আবদুর রব, অধ্যাপক ড. মোহম্মাদ কামরুল আহসান, অধ্যাপক ড. এএনএম ফখরুদ্দিন, অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. আবেদা সুলতানা, অধ্যাপক মাসুম শাহরিয়ার, অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, অধ্যাপক মো. জামাল উদ্দীন, অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, অধ্যাপক চৌধুরী গোলাম কিবরিয়া, অধ্যাপক ড. বোরহান উদ্দিন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব, কামরুন নেছা খন্দকার প্রমুখ।