গবেষণা দলটির সমন্বয়কারী, তথা, ফেডেরাল ইউনিভার্সিটি অব মিনাস গেরাইসের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক, ফ্রেডেরিকো গার্সিয়া বলেছেন, ‘আমরা জানি কোনও বাড়িতে কেউ মাদকাসক্ত হয়ে পড়লে, তাকে নিয়ে বাড়ির লোকজনদের কতটা সমস্যা হয়। আমরা জানি, একবার আসক্ত হয়ে পড়লে মাদক ব্যবহার থেকে বিরত থাকাটা কতটা বেদনাদায়ক হতে পারে। যে সকল গর্ভবতী মহিলাদের আসক্তি থাকে, তাদের জন্য তাদের ভ্রূণকে রক্ষা করা এবং যন্ত্রণার মোকাবিলা করাটা কতটা কঠিন। মাদক সেবন করবেন কি করবেন না, এই দ্বিধাদ্বন্দ্বের সঙ্গে মোকাবিলা করতে হয় তাদের। আর তাই এই টিকা তৈরির কথা ভেবেছি আমরা।’
আসক্তি কাটাবে ভ্যাকসিন! কোকেন নিলেও নেশা হবে না ?
কোকেন-হেরোইনের মতো মাদকের আসক্তি মোকাবিলা করবে টিকা বা ভ্যাকসিন? অর্থাৎ, টিকা নিলে আর কোনও দিনই মাদকে আসক্তি হবে না? এটাও আবার হয় নাকি! এই আপাত অসম্ভব বিষয় নিয়েই গবেষণা করছেন ব্রাজিলের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা। গোটা...