ইসরায়েলের রাজনীতিবিদ ও সেনারা প্রকাশ্যে গাজাকে ভূপাতিত করে ফিলিস্তিন রাষ্ট্র বিলুপ্ত করার কথা বলাবলি করছে; গাজার ভূমিতে ইসরেয়েলি অভিবাসীদের আবাস স্থাপনের সুখকল্পনায় লিপ্ত। ফিলিস্তিনিরা খাদ্য, পানীয় জল, আশ্রয় ও চিকিৎসাসেবার মতো বেঁচে থাকার সব আবশ্যকীয় অনুষঙ্গ থেকে বঞ্চিত; নির্বিবাদে আকাশ থেকে বোমা নেমে এসে ফিলিস্তিনকে বিকলাঙ্গ করে দিচ্ছে। ফিলিস্তিনিদের বলা হচ্ছে নিজের ভূমি ও বাসস্থান ছেড়ে দক্ষিণের দিকে চলে যেতে। ইসরায়েল স্পষ্টভাবেই গাজার উত্তর দিকটা দখল করে সেখানে প্রতিরক্ষা বা নিরাপত্তা এলাকা প্রতিষ্ঠিত করতে চাইছে; চাইছে অধিবাসীদের উচ্ছেদ করতে।
ইসরায়েল প্রকাশ্য গণহত্যা চালাচ্ছে
ইসরায়েল যে ফিলিস্তিনের জনগণের ওপর গণহত্যা চালানোর প্রক্রিয়ায় প্রবেশ করেছে, এ সত্য এখন স্পষ্টভাবে প্রতীয়মান। আলজাজিরার খবরে প্রকাশ, ইসরায়েল প্রতিরক্ষা নীতি ‘শিথিল’ করে সেনাবাহিনীকে গাজায় স্থল অভিযানের অংশ হিসেবে যে কাউকে...