calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / শ্রমিকের মৃত্যু রোবটের হাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

শ্রমিকের মৃত্যু রোবটের হাতে

দক্ষিণ কোরিয়ায় রোবটের হাতে পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির একটি মরিচ প্রক্রিয়াজাত কারখানায় সবজির (মরিচের) বাক্স তুলে সেগুলো কনভেয়ার বেল্টে রাখার জন্য রোবটটি ব্যবহার করা হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ • দুপুর ১২:১০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৩ বার পঠিত

তবে যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটির হাত সবজির বাক্স ভেবে ওই ব্যক্তিকে চেপে ধরে। এতে বুকে ও মুখে মারাত্মক জখম হন তিনি। ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

৪০ বছর বয়সী ওই ব্যক্তি স্থানীয় একটি রোবোটিক্স কোম্পানির কর্মী ছিলেন। সম্প্রতি তিনি দক্ষিণ গিয়াংসাং প্রদেশের কৃষি পণ্য বিতরণ কেন্দ্রে ব্যবহৃত রোবটের সেন্সর কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন। রোবটটি ক্যাপসিকাম ভর্তি বাক্স তুলে একটি কনেভয়ার বেল্টে রাখার কাজে ব্যবহৃত হতো।

ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি মানুষ এবং বাক্সের মধ্যে পার্থক্য ধরতে ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিকে বাক্স ভেবে ভুল করে। রোবটটি তার শক্তিশালী বাহু দিয়ে লোকটির শরীরের ওপরের অংশ কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরে। এতে তার মুখ ও বুক পিষে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। রোবটের হাতে মানুষ হতাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছর মার্চে দক্ষিণ কোরিয়ারই আরেক ব্যক্তি রোবটের হাতে মৃত্যু হয়।

পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি অটোমোবাইলের যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করার সময় রোবটে আটকা পড়েন। গুরুতর আহত অবস্থায় লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বাঁচানো যায়নি।
সূত্র : দ্য গার্ডিয়ান

tag ট্যাগ: #111