calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / দলীয়করণ করে বিচারবিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে : মোশাররফ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

দলীয়করণ করে বিচারবিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে : মোশাররফ

সরকার দলীয়করণ করে বিচারবিভাগকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও ধ্বংস করে দিয়েছে গায়ের জোরে ক্ষমতায় থাকা এই...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ • রাত ১১:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

২২ ডিসেম্বর গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-ভরসার শেষস্থল হচ্ছে বিচার বিভাগ। বিচারবিভাগকে দলীয়করণ করে আজ ধ্বংস করে দেয়া হয়েছে। দেশের প্রধান বিচারপতি সরকারের বিরুদ্ধে মন্তব্য করায় তাকে কিভাবে অপমান করা বিদায় করা হয়েছে, তা সবাই দেখেছে।’

খন্দকার মোশাররফ বলেন, ‘জনগণ প্রস্তুত। এ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য।’

তিনি বলেন, ‘এদেশের মানুষের মাঝে গণজাগরণ সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে এই দেশকে আমরা মুক্ত করি। মুক্তিযুদ্ধের চেতনা আমরা পুনঃপ্রতিষ্ঠা করি। এ সরকার রাষ্ট্রের যে কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে। আসুন সেই কাঠামোকে মেরামত করি। তাহলে এদেশে মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।’

মুক্তিযোদ্ধা দল সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম,
শামসুজ্জামান দুদু, বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
কর্ণেল (অব.) জয়নুল আবেদীন প্রমুখ।

tag ট্যাগ: #222