calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী খালাস পুলিশের মামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী খালাস পুলিশের মামলায়

হবিগঞ্জ: পুলিশের দায়ের করা মামলা থেকে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ২৩ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। ২২ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন এ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ • রাত ১১:৪১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার ২৩ আসামির মধ্যে সবাইকেই খালাস দেন তিনি।
 
আদালতের পেশকার তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি লড়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শেখ মো. আসাদুজ্জামান।  
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের কয়েকটি ধারা উল্লেখ করে এ মামলাটি দায়ের করেছিলেন নবীগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান। পরে মেয়রসহ বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
 
মামলায় আসামিদের নামে গাড়ি ভাঙচুর করে জনসাধারণের জানমালের ক্ষতির চেষ্টা করার অভিযোগ আনা হয়।
 
এ বিষয়ে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, পৌরসভা নির্বাচনের আগে আমিসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ প্রমাণ না হওয়ায় বিচারক আমাদের বেকসুর খালাস দিয়েছেন। আমরা সঠিক বিচার পেয়েছি।

tag ট্যাগ: #2222