calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / বছরের আজ সবচেয়ে ছোট দিন ও দীর্ঘতম রাত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

বছরের আজ সবচেয়ে ছোট দিন ও দীর্ঘতম রাত

আজ ২২ ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন। যাকে বলা হয় ‘শীতকালীন অয়নকাল’ বা ‘উইন্টার সোলাসটাইস’। বছরের সবচেয়ে ছোট দিন আজ সেই সঙ্গে বড় রাত। শীতকালীন অয়নকাল, যা হাইবারনাল অয়নকাল নামেও পরিচিত।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ • রাত ১১:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৬ বার পঠিত

মজার বিষয় হলো, শীতকালীন অয়নকালের পরে দিনগুলো আবার দীর্ঘ হতে শুরু করে।    শীতকালীন অয়নকাল পৃথিবী একটি মেরু থেকে দূরে সরে যাওয়া এবং কাত হয়ে যাওয়ার কারণে ঘটে। আজ দিন থাকবে মাত্র ১০ ঘণ্টা ৪১ মিনিট। অন্যদিকে রাত থাকবে ১৩ ঘণ্টা ১৯ মিনিট। যদিও আলো এবং অন্ধকারের সময় আপনার অবস্থানের ওপর নির্ভর করে।

কারণ

এদিন সূর্যের চারদিকে পৃথিবী ঘোরার সময় সূর্য মকর রাশির ক্রান্তীয় অঞ্চলে উল্লম্ব হবে। এ কারণে পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং রাত দীর্ঘতম হবে।  ল্যাটিন শব্দ সোলসটাইস  থেকে সোলসটাইস শব্দের উৎপত্তি। লাতিন শব্দ সল মানে সূর্য, সেস্টায়ার মানে দাঁড়ানো। এই দুটি শব্দের সমন্বয়ে অয়নায়ন শব্দটি তৈরি হয়েছে। যার অর্থ সূর্যের দাঁড়ানো। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে ২১ ডিসেম্বর রাত হয় সবচেয়ে দীর্ঘ এবং ২২ ডিসেম্বর হয় সবচেয়ে ছোট দিন।   

অন্যান্য গ্রহের মতো পৃথিবীও ২৩.৫ ডিগ্রিতে হেলে আছে। বাঁকানো অক্ষে পৃথিবীর ঘোরার কারণে সূর্যের রশ্মি এক জায়গায় বেশি এবং অন্য জায়গায় কম যায়। শীতকালীন অয়নায়নের সময় দক্ষিণ গোলার্ধে বেশি সূর্যালোক পাওয়া যায় এবং উত্তর গোলার্ধে কম। এই কারণে, এই দিনে সূর্য দক্ষিণ গোলার্ধে বেশি সময় থাকে। এর ফলেই দিন দীর্ঘ হয়।  

ঢাকায় আজ সূর্যোদয় সকাল ৬.৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.১৭ মিনিটে। অর্থাৎ দিনের সময় হবে ১০ ঘণ্টা ৪১ মিনিট এবং রাতের সময় ১৩ ঘণ্টা ১৯ মিনিট। আবার আগামীকাল ২৩ ডিসেম্বর সূর্যোদয় হবে সকাল ৬.৩৭ মিনিটে।

সূত্র : ডেইলি মেইল।

tag ট্যাগ: #2222