calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ৯টি ছাগল এক বছর সাজাভোগের পর মুক্তি পেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

৯টি ছাগল এক বছর সাজাভোগের পর মুক্তি পেল

বরিশাল নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও পাতা খাওয়ার অভিযোগে প্রায় এক বছর বরিশাল সিটি করপোরেশনের খোঁয়াড়ে (গবাদিপশু আটকে রাখার জায়গা) আটকে রাখা হয়েছিল ৯টি ছাগল।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ • দুপুর ১২:০৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত


সিটি মেয়রের নির্দেশনায় শুক্রবার মুক্তি পেয়ে মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরে গেছে ছাগলগুলো। এর আগে ২০২২ সালের ৬ ডিসেম্বর সিটি করপোরেশন ছাগলগুলো আটক করে।

জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এই অপরাধেই ছাগলগুলো আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

এ বিষয়ে ছাগলের মালিক রাজিব নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন। রাজিবের আবেদনের প্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ ছাগলগুলো মালিকের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তরকালে করপোরেশনের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

tag ট্যাগ: #111