calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / অনিদ্রার এই ৫ পানীয় সমস্যা দূর করবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

অনিদ্রার এই ৫ পানীয় সমস্যা দূর করবে

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুমও অত্যন্ত জরুরি। অনিদ্রা ডেকে আনে হৃদ্‌রোগ, স্নায়ুর দুর্বলতা, ওবেসিটির মতো হাজার রকম শারীরিক সমস্যা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে অন্তত ৭-৮ ঘণ্টার ঘুম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ • দুপুর ১২:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

মধু এবং গ্রিন টি
ঘুমানোর আগে এক কাপ গরম পানিতে গ্রিন টি ও মধু মিশিয়েও খেতে পারেন। গ্রিন টি শরীরের ভেতর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। মধুতে রয়েছে ট্রিপটোফ্যান, যার ফলে ঘুম এসে যায়। শুতে যাওয়ার আগে এই পানীয় শরীরের পক্ষে বেশ আরামদায়ক।

অশ্বগন্ধার পানীয়
ঘুমের জন্য এই পানীয়র বিকল্প নেই। রাতে এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ অশ্বগন্ধার গুঁড়ার সাথে মধু মিশিয়ে খেয়ে ফেলুন, উপকার পাবেন। ঘুমের ভালো দাওয়াই হতে পারে এই পানীয়।

হলুদ-দুধ
ঘুমানোর আগে দুধ খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। অনিদ্রার সমস্যায় ভুগলে দুধের গ্লাসে মিশিয়ে নিতে পারেন কাঁচা হলুদ। নিয়ম করে হলুদ-দুধ খেলে অনিদ্রার সমস্যা দূর হবে দ্রুত।

কেশর দুধ
ঘুমানোর আগে জাফরান চা কিংবা কেশর মেশানো দুধ খেলেও উপকার পাওয়া যায়। এই পানীয় স্নায়ুকে শিথিল করতে, মানসিক চাপ কমাতে এবং ঘুম আনতে সাহায্য করে। দুধের মধ্যে ট্রিপটোফ্যান যৌগ থাকে, এর সাথে জাফরান নিশিয়ে খেলে পানীয়টির কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যায়।

মৌরি-বাদাম দুধ
মৌরি, মিছরি আর কাঠবাদাম সমপরিমাণে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। রাতে ঘুমোনোর আগে গরম দুধে এক চামচ বাদামের মিশ্রণ মিশিয়ে খেয়ে নিন। নিয়মিত খেলে অনিদ্রার সমস্যা থেকে রেহাই পাবেন।

tag ট্যাগ: #111