calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / বাবার মৃত্যুদণ্ডস্ত্রী ও সন্তানকে হত্যায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

বাবার মৃত্যুদণ্ডস্ত্রী ও সন্তানকে হত্যায়

ঝিনাইদহে স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে মো. সুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল মতিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুজন শৈলকুপা উপজেলার দোহা-নাগিরাট গ্রামের বাসিন্দা।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:২৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৩ বার পঠিত

মামলা থেকে জানা গেছে, ২০১০ সালে শৈলকুপা উপজেলার নোন্দীরগাতী গ্রামের সালেহা বেগমের মেয়ে ইয়াসমিনের সঙ্গে সুজনের বিয়ে হয়। এ দম্পতির পুত্রসন্তান রয়েছে। ২০১৬ সালে সুজন অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে সুজন তার স্ত্রী ও সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। কিছুদিন পর স্ত্রী ও সন্তানকে বাড়ি নিয়ে আসে। ওই বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে তার স্ত্রী-সন্তানের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর সুজনও বাড়ি ছেড়ে চলে যায়। মেয়ের সন্ধান না পেয়ে ২২ মার্চ ইয়াসমিনের মা সালেহা বেগম ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে শৈলকুপা থানা পুলিশ তদন্ত করে ফরিদপুরের সদরপুর থানার মৈজদ্দি-মাতব্বরকান্দি গ্রামে সুজনের অবস্থান নিশ্চিত করে। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে স্ত্রী ও সন্তানকে হত্যার দায় স্বীকার করে। ২০১৭ সালের ১ জানুয়ারি পুলিশ আদালতে চার্জশিট দেয়।


tag ট্যাগ: #111