স্থানীয়রা জানান, ১৬ বছর আগে নিজ এলাকার আয়শা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন আবদুল হান্নান। তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এই কলহের জেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এর পর আদালতে গিয়ে তার স্ত্রী এফিডেভিটের মাধ্যমে হান্নানের সঙ্গে বিচ্ছেদ ঘটায়।
দুধ দিয়ে গোসল করার সময় আবদুল হান্নান বলেন, আইনগতভাবে এই বিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।