calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / দাঁতে কেন শিরশির হয়? জেনে নিন ৪ কারণ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

দাঁতে কেন শিরশির হয়? জেনে নিন ৪ কারণ

দাঁতে ব্যথা খুব সাধারণ সমস্যা হয়ে উঠেছে। সব বয়সের মানুষ কমবেশি এ সমস্যায় ভোগেন। এ কারণে অনেক পছন্দের খাবার খাওয়া কঠিন হয়ে পড়ে। আপনি যদি আইসক্রিম পছন্দ করেন বা গরম চা পান করতে চান, তা হলে অনেক কষ্ট পেতে হয়। জেনে নিন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ • সকাল ১০:০২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০১ বার পঠিত

১) এনামেল ক্ষয়:

আমাদের দাঁতে একটি চকচকে প্রতিরক্ষামূলক স্তর রয়েছে, যাকে এনামেল বলে। যদি কোনো কারণে স্তরটি ক্ষয়ে যায় বা শেষ হয়ে যায়, তবে ঠাণ্ডা ও গরম বস্তুর সংস্পর্শে এলে দাঁতে খুব ব্যথা হয়।

আরও পড়ুন: জ্বর হলে কী করবেন

২) মাড়িতে শিথিলতা:

স্বাস্থ্যকর মাড়ি আমাদের দাঁতের সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বয়স বৃদ্ধি এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে মাড়িতে শিথিলতা শুরু হয়। এটি দাঁতের গঠন নড়বড়ে করে দেয়, যার ফলে নানা সমস্যা হয়।

৩) ভুল উপায়ে ব্রাশ করা:

অনেক সময় আমরা আমাদের দাঁতকে আরও উজ্জ্বল করার চেষ্টায় জোরে জোরে দাঁত ব্রাশ করা শুরু করি। কিন্তু এতে উপকারের পরিবর্তে ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, দাঁত পরিষ্কার করার জন্য, নরম ব্রিসলসের ব্রাশ ব্যবহার করা উচিত এবং সেটি দিয়ে দাঁত আলতোভাবে ব্রাশ করতে হবে।

৪) স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ না করা:

দাঁতের স্বাস্থ্যও নির্ভর করে আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন কিনা তার উপরেও। এর জন্য শরীরের ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবারের প্রয়োজন হবে। এ ছাড়া সোডা ড্রিংকস, কোল্ড ড্রিংকসের মতো পানীয় থেকে দূরে থাকতে হবে। এ ধরনের জিনিস দাঁত দুর্বল করে। 

tag ট্যাগ: #111