calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / কক্সবাজারে বাণিজ্যিক ট্রেন, পর্যটনের হাতছানি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কক্সবাজারে বাণিজ্যিক ট্রেন, পর্যটনের হাতছানি

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন চালু হচ্ছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। ঢাকা-কক্সবাজার রুটের প্রথম বাণিজ্যিক ট্রেনটি ৭৮০ যাত্রী নিয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে রওনা হবে।  ঢাকায় পোঁছে এরপর রাত সাড়ে ১০টার দিকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ • দুপুর ০১:০৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৮ বার পঠিত

ট্রেন চলাচলের খবরে বেজায় খুশি কক্সবাজারের হোটেল-মোটেল, রেস্তোরাঁ মালিকসহ পর্যটনশিল্পের সঙ্গে জড়িতরা। ইতোমধ্যে তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, এখন পর্যটক সড়কপথের পাশাপাশি ট্রেনে করেও আরামে কক্সবাজারে আসতে পারবেন। এ মৌসুমে পর্যটক দ্বিগুণ হবে।

রেলওয়ে জানায়, ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেন চট্টলা এক্সপ্রেসের অবমুক্ত করা রেক দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালানো হবে ট্রেন। আর ঢাকা-কক্সবাজারে চলাচলকারী ট্রেনগুলোতে যুক্ত করা হবে দক্ষিণ কোরিয়া থেকে আনা নতুন কোচ। এরই মধ্যে ভাড়া চূড়ান্ত করেছে রেলওয়ে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের শোভন চেয়ারের টিকিট ৬৯৫, এসি চেয়ার ১ হাজার ৩২৫, এসি সিট ১ হাজার ৫৯০ এবং এসি বার্থের ভাড়া ২ হাজার ৩৮০ টাকা। অন্যদিকে, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ার ২০৫, প্রথম শ্রেণির স্নিগ্ধা ৩৮৬, এসি সিট ৪৬৬ ও এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।

tag ট্যাগ: #1111