calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / যেভাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ ব্যবহার করবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

যেভাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ ব্যবহার করবেন

ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। ভিউ ওয়ানস ভয়েস মেসেজগুলোও ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এন্ড এনক্রিপশনের সুবিধা পাবে। এই ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ গ্রাহক একবার শুনে ফেললে তা আপনা-আপনি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ • সকাল ০৮:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৮ বার পঠিত

১. একটি পৃথক বা গ্রুপ চ্যাট খুলুন

২. মাইক্রোফোনে বাটনে চাপুন। 

৩. রেকর্ডিং লক করতে সোয়াইপ আপ করুন ৷ 

৪. রেকর্ড বাটনটি ট্যাপ করুন এবং ধরে রাখুন ৷ 

৫. বাটনটি সবুজ হয়ে গেলে ভিউ ওয়ানস মোড চালু হবে। 

৬. সেন্ড বাটনে ট্যাপ করুন। 

৭. যদি গ্রাহকের ‘রিড মেসেজ’ অপশনটি চালু থাকে তা হলে ভয়েস মেসেজটি শোনা হলে চ্যাটের দুটি টিক চিহ্ন নীল হয়ে যাওয়ার মাধ্যমে বুঝতে পারবেন।

ভিউ ওয়ানস ভয়েস মেসেজ পাঠানোর সময় প্রতিবার এই অপশনটি নির্বাচন করতে হবে। আর ভয়েস মেসেজটি একবার চালু করলে তা আর পাওয়া যাবে না। 

ভয়েস মেসেজ পাওয়ার পর ১৪ দিনের মধ্যে এটি চালু করতে হবে। এর পর মেসজটি স্বয়ংক্রিয়ভাবে চ্যাট থেকে মুছে যাবে। এছাড়া এই ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ ফরোয়ার্ড, সেভ, স্টার বা শেয়ার করা যাবে না। 

ব্যাকআপের সময় খোলা হয়নি এমন ভয়েস মেসেজগুলো পুনরুদ্ধার করা যেতে পারে। তবে ভিউ ওয়ানস ছবি, ভয়েস বা ভিডিও মেসেজ একবার খোলা হলে এটি ব্যাকআপে অন্তর্ভুক্ত করা হবে না। ফলে কনটেন্টগুলো  পুনরুদ্ধার করা যায় না। আর এসব মিডিয়ার স্ক্রিনশটও নেওয়া যাবে না।

tag ট্যাগ: #1111