calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি চুয়াডাঙ্গা সীমান্তে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি চুয়াডাঙ্গা সীমান্তে

চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বিএসএফ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠিয়েছে। আজ রোববার দুপুরে এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:৩০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৬ বার পঠিত

চুয়াডাঙ্গা বাড়াদি বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল করিম বলেন, অবৈধভাবে দুজন ভারতে গেলে বিএসএফের গুলিতে তারা মারা যান। তাদের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। এ ঘটনায় আজ পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে দর্শনা ক্যাম্প কামান্ডার সুবেদার আব্দুল জলিল ও ভারতের পক্ষে গোবিন্দপুর বিএসএফের ইন্সপেক্টর দিনেশ কুমার। 

তিনি আরও বলেন, তারা অবৈধভাবে সীমান্তের তার কাটা কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তারা বিএসএফের ওপর চড়াও হন। প্রথমে বিএসএফ ফাঁকা গুলি ছোড়ে। পরে গুলি চালালে তারা নিহত হয়। পতাকা বৈঠকের পর যেকোন দিন বিএসএফ মরদেহ ফেরত দেবে।

নিহতের স্বজনরা বলেন, ‘কারও কথায় তারা ভারতে যান মালামাল আনতে। তারা দিন মজুরের কাজ করতেন। আমরা দুজনের মরদেহ দ্রুত ফেরত চাই। তাদের যেন নিজ গ্রামে দাফন করতে পারি।’ 

চুয়াডাঙ্গা-৬ বিজিরি উপ-পরিচালক মেজর মো. আশিক আহম্মেদ বলেন, ‘কার্যক্রম মাঝামাঝি পর্যায়ে রয়েছে। পতাকা বৈঠক হয়েছে। মরদেহ ফেরতের বিষয়টি আমরা তাদের বলেছি।’

tag ট্যাগ: #1111