ভুক্তভোগী ইকবাল হোসেন আতঙ্কে আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মুসা আনসারী বলেন, এসব বিষয় বানানো। মিথ্যা অভিযোগে আনা হয়েছে। আমি কেন কাউকে তুলে আমার বাসায় নিয়ে যাবো।
স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ওমর ফারুক বলেন, নির্বাচনের শুরু থেকেই আমাদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে। কর্মীদের নির্যাতন করছে, ভয়ভীতি দেখাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, রিটার্নিং অফিসার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।