calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / রংপুরের মানুষ আর ভুল করবেন না: আ.লীগ প্রার্থী লুৎফা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

রংপুরের মানুষ আর ভুল করবেন না: আ.লীগ প্রার্থী লুৎফা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা বলেছেন, চমৎকার পরিবেশে সুষ্ঠু ভোট হচ্ছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। এখানকার মানুষ আর ভুল করবেন না। তারা নৌকা মার্কায় ভোট দেবেন।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ • দুপুর ০১:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০২ বার পঠিত

তিনি বলেন, ইভিএম নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, প্রশ্ন ছিল। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। সুন্দর পদ্ধতিতে ভোট হচ্ছে। কারও ভোট নষ্ট হওয়ার আশঙ্কা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই পদ্ধতিতে ভোট হওয়া উচিত।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের লায়নস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী লুৎফা। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান বলেছেন, তিনি একা যত ভোট পাবেন, বাকি সব প্রার্থীরা মিলে তার চেয়ে কম পাবেন—এমন বক্তব্যের বিষয়ে নৌকার প্রার্থী বলেন, ‘মানুষের মনের ভাবনা উনি (মোস্তাফিজার) কীভাবে বলে ফেলেন! এমন অদ্ভুত কথা বলার মানে নাই।’

লুৎফা বলেন, এত শীত, এত কুয়াশার মধ্যেও সকাল থেকে ভোটারেরা কেন্দ্রে এসেছেন। মা-বোনদের উপস্থিতি ভালো। এবার রংপুরের জনগণ উন্নয়নের মার্কা নৌকায় ভোট দেবেন।

tag ট্যাগ: #2222