নুরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগটি প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। তারই ধারাবাহিকতায় এ বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে ১১ ডিসেম্বর রুলসহ নুরকে তলব আদেশ দেন।
আদালতের ভিপি নুরের পক্ষে লড়ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।