calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / কক্সবাজারে ডাকাতের গুলিতে ডাকাত নিহত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কক্সবাজারে ডাকাতের গুলিতে ডাকাত নিহত

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার :

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ • দুপুর ০২:৩৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

কক্সবাজারের  টেকনাফ উপজেলার হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুখ্যাত ডাকাত শাহ আলমের গুলিতে তার অন্যতম সহযোগী ডাকাত রফিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে রোহিঙ্গা ডাকাত রফিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ থানার এস আই মাসুদ ফয়সাল ও মনিরের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয়রা জানান, রফিক রোহিঙ্গা ডাকাত। তিনি নিজেই মানুষকে জিম্মি করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করেছে দীর্ঘ সময় ধরে। মুক্তিপণ দিতে না পারলে হত্যা করেছে। এমন ভুক্তভোগী পরিবার তার মৃত্যুর খবরে ছুটে আসেন তার লাশ দেখতে।