এবিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগর সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা বিকেল ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় বনে অবমুক্ত করে দিয়েছি। এর আগে গত শনিবার ১৩ জানুয়ারি শহরতলীর মৌলভীবাজার রোডের রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের সামনে থেকে একটি বড় অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রের বরাতে জানা যায়, গত বছরে শ্রীমঙ্গল উপজেলা থেকে জীবিত এবং মৃত ১৯৮টি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগ। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত দশ মাসে ১৭টি অজগর সাপসহ বিভিন্ন প্রজাতির বিরল ও বিপন্ন ৩৮টি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।