calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / পুরুষদের রাগ কমিয়ে দেয়! মেয়েদের চোখের পানি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

পুরুষদের রাগ কমিয়ে দেয়! মেয়েদের চোখের পানি

মেয়েদের চোখের পানির গন্ধই ঠিক করে দিতে পারে অনেক কিছু। কথাটায় অনেকেই বিশ্বাস না-ই করতে পারেন। কিন্তু সম্প্রতি একটি গবেষণাতেও ওই প্রমাণ পাওয়া গেছে। কী সেই প্রমাণ? প্লস বায়োলজি পত্রিকায় একদল গবেষকের একটি গবেষণাপত্র...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ • সকাল ১১:১৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৬ বার পঠিত

চোখের পানির গন্ধে বড় জাদু
চোখের পানি তো বোঝা গেল। কিন্তু সেটা দেখলে মাথা গরম কমছে কি না বলা মুশকিল। কারণ পরীক্ষার বিষয়বস্তু অন্য। পরীক্ষা চলাকালীন চোখের পানির গন্ধ শুঁকতে হয়েছে পুরুষদের। ওই গন্ধ শুঁকেই নাকি নিমেষে রাগ কমে গেছে তাদের। প্রাথমিকভাবে এই পরীক্ষা করা হয় ইঁদুরের বিশেষ প্রজাতি রোডেন্টের উপর। তাতে দেখা যায়, মেয়ে ইঁদুরের চোখের পানির গন্ধ শুঁকেই রাগ কমে যাচ্ছে পুরুষ ইঁদুরের। বিজ্ঞানীদের কথায়, প্রাণীদের মধ্যে এটা অহরহ হয়ে থাকে। তবে মানুষদের মধ্য়ে এটি ততটা বোঝা যায় না। সেটি বুঝতেই পরীক্ষা করা হয়েছিল।

 বড় পরীক্ষা দিলেন পুরুষরা

পরীক্ষানিরীক্ষার সময় একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা হয়। তাতে পুরুষদের ঠকানো হয়। এর ফলে স্বাভাবিকভাবে তারা রেগে যান। এই রাগের পর মুহূর্তেই নানাভাবে রাগ দেখাতে থাকেন তারা। এর মধ্যে একদলকে স্যালাইনের গন্ধ শোঁকানো হয়। আরেকদলকে শোঁকানো হয় মেয়েদের চোখের পানির গন্ধ। আদতে দুটিরই কোনো গন্ধ নেই। কিন্তু নাকের সামনে নিয়ে শোঁকার ভঙ্গি করতে হয়। এর পরই দেখা গেছে ৪০ শতাংশ পুরুষে রাগ পড়ে গেছে একেবারেই!

কেন রাগ পড়ে যায়
গবেষকদের কথায়, মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ও অ্যান্টিরিয়র ইনসুলা রাগের সময় প্রচণ্ড সক্রিয় থাকে। এমআরআই স্ক্যান করে দেখা গেছে, চোখের পানির গন্ধে এই দুটি অংশই নিস্ক্রিয় হয়ে পড়ে। ফলে পুরুষদের রাগ ৪০ শতাংশের বেশি কমে যায়!
সূত্র : হিন্দুস্তান টাইমস

tag ট্যাগ: #1111