calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / তরুণীর ছবি বিকৃত করে কুপ্রস্তাব, যুবক গ্রেপ্তার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

তরুণীর ছবি বিকৃত করে কুপ্রস্তাব, যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় তরুণীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর হুমকির ঘটনায় রাকিবুল হাসান (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ • দুপুর ০২:৪৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৯ বার পঠিত

দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির তালবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে রাকিবুল হাসানকে আসামি করে বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। 

গ্রেপ্তার রাকিবুল হাসান দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির তালবাড়ীয়া গ্রামের রওশন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাদী একজন শিক্ষানবিশ আইনজীবী। বেশ কিছুদিন আগে অভিযুক্ত রাকিবুল হাসানের পক্ষে একটি মামলায় অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এর সঙ্গে তিনি সহযোগিতা করেন। সে সূত্রে তার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয় হয়। এরপর থেকে বাদীর ব্যবহৃত মোবাইল ফোনে অশ্লালীন বার্তা পাঠাতেন ও কুপ্রস্তাব দিতেন রাকিবুল। নগ্ন ছবি ও ভিডিওতে ভুক্তভোগীর মুখ সংযুক্ত করে ১৬ জানুয়ারি বাদী হোয়াটস অ্যাপে ও তার আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনে পাঠায় রাকিবুল। এ সময় প্রস্তাবে রাজি না হলে এডিট করা নগ্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত রাকিবুল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহমুদুজ্জামান বলেন, রাতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মোবাইল ফোন থেকে এডিট করা কিছু ছবি উদ্ধার করা হয়। 

ভুক্তভোগী তরুণী বলেন, রাকিবুল হাসান তার ছবি সুপার এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে

tag ট্যাগ: #111