calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / চিনি খাওয়া ছাড়লেই কমবে ওজন!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

চিনি খাওয়া ছাড়লেই কমবে ওজন!

মিষ্টি খেতে ভালোবাসেন না এমন লোক কমই আছেন। সরাসরি মিষ্টি না খেলেও বিভিন্ন খাবারের সাথে চিনি ঢোকে শরীরে। অনেকেই আছেন, যারা সচেতনভাবে চিনি ছেড়ে দেয়ার চেষ্টা করছেন। কেউ ওজন কমানোর ইচ্ছায়, কেউ আবার ডায়াবেটিসের ভয়ে চিনি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ • দুপুর ১২:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

হঠাৎ করে চিনি খাওয়া ছেড়ে দেয়ার কথা ভাবলেও কাজটা কিন্তু মোটেও সহজ নয়। মদ, সিগারেট, চায়ের মতো একেবারে চিনি খাওয়া বন্ধ করে দিলে তার প্রভাব পড়ে মস্তিষ্কের উপর। তাই গোটা প্রক্রিয়াটাই করতে হবে ধাপে ধাপে।

ডায়েট থেকে চিনি বাদ দেয়ার অর্থ কেবল চা, কফি বা রান্নায় চিনি না মেশানো নয়। আরো বিভিন্ন রকম খাবারের সাথে শরীরে চিনি যেতে পারে। মিষ্টি, শরবত, প্যাকেটজাত ফলের রস, প্রক্রিয়াজাত খাবার- সবকিছুতেই লুকিয়ে আছে প্রচুর চিনি।

কিভাবে ছাড়বেন চিনি খাওয়া?

১) চিনি ও ক্রিম ছাড়া চা, কফি খেতে শুরু করুন।

২) বেশ কিছু প্যাকেটজাত খাবার যেমন পাউরুটি, সস্, দই, ফলের রস সবকিছুতেই চিনি থাকে। তাই এর বদলে হাতে বানানো রুটি, টাটকা ফলের রস বানিয়ে খান। যেকোনো প্যাকেটজাত খাবার কেনার আগে উপকরণ দেখে তবেই কিনুন। চিনির বদলে গুড় বা মধু থাকলেও সতর্ক হোন।

৩) কর্ন সিরাপ, ম্যাপেল সিরাপ, মধু, গুঁড়ো দুধ, গুড়, ব্রাউন সুগার- সবকিছুতেই চিনি থাকে। তাই এ সব খাবারও বন্ধ করুন।

৪) প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস থাকলেও সতর্ক হোন। প্রক্রিয়াজাত খাবারেও ভালো মাত্রায় চিনি থাকে। তাই এই সব খাবারও বন্ধ করতে হবে।

৫) চিনির সাথে সাথে অনেকে কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি খাওয়াও বন্ধ করে দেন। তবে শারীরিক কার্যকলাপ পরিচালনার জন্য কিন্তু কার্বোহাইড্রেট প্রয়োজন। তাই পুষ্টিবিদর পরামর্শ ছাড়া কার্বোহাইড্রেট খাওয়া একেবারে বন্ধ করা উচিত নয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

tag ট্যাগ: #111