স্যামসাংয়ের এক নির্বাহী বলেন, নন-ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মনিটর (রক্তে শর্করা পরিমাপের ফিচার) তৈরি করার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার (রক্ত চাপ) নির্ণয়ের ফিচারটি উন্নয়নেও কাজ করছে কোম্পানিটি।
তিনি আরও বলেন, আমরা যদি নিরবচ্ছিন্নভাবে রক্ত চাপ ও শর্করার পরিমাণ নির্ণয় করতে পারি, তা হলে তা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় হবে। কারণ অনেক কোম্পানিই এর পেছনে ছুটছে। আর আমরা এই প্রযুক্তির জন্য অনেক বিনিয়োগ করেছি।’
ব্লুমবার্গকে স্যামসাংয়ের প্রধান মেডিকেল অফিসার হোন পাক বলেন, কোম্পানিটি পরিধানযোগ্য ডিভাইসগুলোয় গ্লুকোজের মাত্রা নিরীক্ষণ ও রক্তচাপ ট্র্যাক করার ফিচার নিয়ে কাজ করছে।