হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
১. আপনি এমন বার্তা দেখতে পারেন যা আপনি পাঠাননি।
২. প্রোফাইল ফটো বা নাম পরিবর্তন হতে পারে।
৩. বিভিন্ন ডিভাইস থেকে লগইন হতে দেখা যাবে।
৪. অপরিচিত নম্বর থেকে কল আসা-যাওয়া দেখা যেতে পারে।
হোয়াটসঅ্যাপের সুরক্ষায় করণীয়
আপনার হোয়াটসঅ্যাপের নিরাপত্তা যেভাবে উন্নত করবেন—
১. আপনার রেজিস্ট্রেশন কোড বা ভেরিফিকেশন পিন কখনই অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
২. টু-স্টেপ ভেরিফিকেশন অন করে রাখুন এবং একটি ই-মেইল ঠিকানাও প্রদান করুন। আপনি পিন ভুলে গেলে এটি পুনরুদ্ধারের জন্য উপযোগী হবে।
৩. আপনার ফোনে একটি ভয়েসমেইল পাসওয়ার্ড সেট করুন।