জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে অন্যান্য পদের প্রর্থীরা হলেন- সহ-সভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম। সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম। সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ এবং মোঃ ইব্রাহিম খলিল নির্বাচন করবেন।
গত বছর নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে ব্যারিস্টার খোকন ও কাজলের নেতৃত্বে বিএনপি–জামায়াতের আইনজীবীদের প্যানেলে সহ-সভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যাকে প্রার্থী করা হয়েছিল। এবার দুটি সদস্য পদ বাদে গত বছরের প্যানেলই চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল খায়ের
এদিকে আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরকে। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি। এ বিষয়ে সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল বলেন, জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরকে বর্তমান বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নির্বাচন উপকমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। আশা করছি- তার নেতৃত্বে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বর্তমান সম্পাদকের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়েছে।
এদিকে তফসিল ঘোষণার পর সরকার সমর্থক আইনজীবীরা তাদের প্যানেল চূড়ান্ত করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর আর সম্পাদক পদে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেয়া হয়। সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও হুমায়ুন কবিরকে মনোনয়ন দেওয়া হয়। আর সদস্য পদে লড়বেন সৌমিত্র সরদার রনী, মো: খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনী।