calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / প্রতিদিন পুষ্টিকর খাবার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

প্রতিদিন পুষ্টিকর খাবার

সুস্থ জীবনের জন্য দরকার সুষম খাদ্য। খাদ্য ছাড়া কোন জীবই বাঁচতে পারে না। মানুষের সবচেয়ে প্রিয় হলো তার জীবন। তাই সবার হৃদয় জুড়ে থাকে বেঁচে থাকার বাসনা। খাদ্য ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। আমরা যৌবনে খাওয়া-দাওয়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ • সন্ধ্যা ০৭:১৭
history আপডেট: ২ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ৭১৬ বার পঠিত

ডিম- ডিম নিয়ে এত দিন অনেক ভীতিজনক কথা বলা হয়েছে। যেমন- ডিমের সাদা অংশ উপকারী। কুসুম অত্যন্ত ক্ষতিকর কোলেস্টেরল তৈরি করে। কিন্তু সর্বাধুনিক গবেষণা প্রমাণ করেছে, উল্লেখিত মন্তব্য ভিত্তিহীন বরং ডিম অত্যন্ত প্রোটিনসমৃদ্ধ খাবার। এর সাদা অংশ অপেক্ষা কুসুম অধিক উপকারী। ডিমের সাথে হৃদরোগের কোনো সম্পর্ক নেই। ডিম হার্টের কোনো ক্ষতি করে না। হৃদরোগের ঝুঁকিও বাড়ায় না। ডিমের কুসুমে সর্বপ্রকার পুষ্টি বিদ্যমান।

নৈশখাবার দেরিতে খাবেন না- আমাদের দেশে প্রায় সব পরিবারে রাতের খাবার খেতে রাত ১০ থেকে ১২ টা বাজে। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাতের খাবার রাত ৯ টার মধ্যে খেয়ে নেয়া উচিত, যাতে খাওয়ার পর ৭-৮ ঘণ্টা ঘুম হয়। খাওয়ার পর পাকস্থলী যদি দীর্ঘ সময় বিশ্রাম পায়, তাহলে হজমশক্তি যেমন বৃদ্ধি পায় তেমনি শরীরের ওজনও সঠিক থাকে। জাপানিরা সূর্যাস্তের পরই রাতের আহার শেষ করে। তার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা নাশতা ও চা খায়।

কফিভীতি ভিত্তিহীন- আমাদের মধ্যে অনেকেই কফি পান করতে ভয় পায়। আসক্তি হতে পারে। কফি পান ক্ষতিকারক ইত্যাদি ভীতি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা ও ভীতি অমূলক; বরং কফি ডায়াবেটিসের জন্য উপকারী। দৈনিক পাঁচ কাপ দুধবিহীন কফি পানে ডায়াবেটিস কমে আসে। তাদের মতে, কফি স্বাস্থ্যের জন্য উপাদেয় পানীয়। এতে উচ্চমাত্রায় এন্টি অক্ষিডেন্ট বিদ্যমান। গবেষকদের মতে, কফিপায়ীরা দীর্ঘ জীবন লাভ করে। কফি ডায়াবেটিস-২ হ্রাস করে। পারকিনসন্স রোগ ও আলঝিমার্স রোগ আক্রমণ করতে পারে না। কাজেই কফিভীতি অমূলক, ভিত্তিহীন বরং কফি পান (অবশ্যই দুধবিহীন) স্বাস্থ্যের জন্য উপকারী।

নিজের ইচ্ছামতো খান- আপনার যদি জানা থাকে এবং আপনি একজন স্বাস্থ্য সচেতন সুখী মানুষ হন দৈনিক একটা নাশপাতি খান। যেসব খাদ্যে উচ্চমাত্রায় চর্বি থাকে এবং বেশি পরিমাণে চিনি থাকে এবং বেশি ক্যালোরি থাকে, সেসব খাবারের চেয়ে নাশপাতি অনেক ভালো খাবার। গবেষকেরা বলেন, ফলমূল ও শাকসবজি সবচেয়ে ভালো খাদ্য। কারণ এসব খাবার আমাদের ইতিবাচক আবেগ-অনুভূতির সৃষ্টি করে। তাই আমাদের সবার বেশি সালাদ ও তাজা ফলমূল খাওয়া উচিত। দিনে ১০ থেকে ১২ টার মধ্যে ফল ভক্ষণ করতে হয়। তবে সালাদ দিনে-রাতে সব সময় খাওয়া চলে।

কোন খাদ্যে কী অনুভূতি হয়- যত বেশি স্বাস্থ্যসম্মত খাবার খাবেন আপনার মনমেজাজ তত ভালো হবে। যত বেশি ফার্স্টফুড (সিঙ্গাড়া, বার্গার, পিজা, পেটিস, মিট রোল ইত্যাদি) খাবেন তত বেশি অস্বস্তি বোধ করবেন। অসুস্থ হয়ে পড়তে পারেন। কারণ, এগুলো স্বাস্থ্যসম্মত খাবার নয়। বরং এগুলো আপনার পেটে গ্যাস উৎপন্ন করবে, ব্যথা হবে, বমি বমি ভাব ও বমি হতে পারে। হজমের গোলযোগ তৈরি করবে। পাতলা পায়খানা হতে পারে। কলেরা ও আমাশয়ে আক্রান্ত হতে পারেন।

গরমের খাবার- একটু একটু করে গরম পড়তে শুরু করেছে। গরমকালে ঘামের মাধ্যমে শরীর থেকে লবণ বেরিয়ে যায়। পানিশূন্যতা দেখা দিতে পারে, তাই পানিসমৃদ্ধ ফলমূল ও বেশি বেশি পানি পান অত্যাবশ্যক। গরমে স্ট্রবেরি, কালো জাম, তরমুজ, বাঙ্গি, পাকা কাকুড়, লিচু ইত্যাদি শ্রেষ্ঠ খাবার। এগুলোও এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, এগুলোতে উচ্চমাত্রায় আঁশ আছে, ক্যালোরি নগণ্য এবং বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। সর্বপ্রকার প্রায় কালো ও সবুজ পাতাবিশিষ্ট সবজি যেমন- স্পিনাক, পালংশাক, মুলাশাক ও পুঁইশাক স্বাস্থ্যের জন্য ভালো। এসব খাদ্যে হৃদবান্ধব উপাদান ফলিক এসিড, ভিটামিন ‘কে’, লৌহ ও লুটেন ইত্যাদি স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত সহায়ক। তাই বলা হয়, পুষ্টিহীন আর কম দৃষ্টিহীন- শাকসবজি খাওয়ান প্রতিদিন

tag ট্যাগ: #123