calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / ইরান সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছর কারাদণ্ড দিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

ইরান সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছর কারাদণ্ড দিল

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী। তবে কোন অপরাধে ফায়েজেহকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলো সেটি খোলাসা...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৫:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৭ বার পঠিত

দেশটির আধাসরকারি বার্তা সংস্থা ইসনা অবশ্য জানিয়েছে, তেহরানের সরকারি কৌঁসুলি ইঙ্গিত দিয়েছেন ‘সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। 

২০২২ সালের সেপ্টেম্বরে ফায়েজেহ পুলিশের হাতে গ্রেফতার হন। ওই সময় নৈতিকতা পুলিশের হাতে মাহসা আমিনি নামে এক কুর্দি তরুণী নিহত হওয়ার পর পুরো ইরানজুড়ে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। 

ফায়েজেহর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি এ আন্দোলনে উসকানি দিয়েছেন। ফায়েজেহ হাশেমির আইনজীবী নিদা শামস অবশ্য জানিয়েছেন, এ দণ্ড চূড়ান্ত নয়। 

টুইটে তিনি বলেছেন, মিসেস ফায়েজেহ হাশেমিকে গ্রেফতারের পর, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এটি চূড়ান্ত রায় নয়। এর আগে ২০১২ সালেও ফায়েজেহকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া, ২০০৯ সালে ‘দেশবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। 

ফায়েজেহর বাবা সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি ২০১৭ সালে মারা যান। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

tag ট্যাগ: #222