রিজভী বলেন, অ্যাডভোকেট যুথী আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর গ্রুপের লোকজনের সঙ্গে মারামারি করেছে। আর মামলা দেওয়া হলো বিএনপি সমর্থিত আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নামে। তাকে গ্রেপ্তার করে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একজন আইনজীবীর রিমান্ড, কেবল ডাকাতদের সরকার হলেই করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, শেখ মো. শামীম, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল প্রমুখ।