তবে এর জন্য আপনাকে আলাদা করে আর কোনও টাকা খরচ করতে হবে না। ইনস্টাগ্রামের এই লুকানো কৌশলটি দিয়ে, আপনি ইনস্টাগ্রামে গেম খেলতে পারবেন। এর জন্য আপনাকে শুধু ইনস্টাগ্রামের মেসেজ সেকশনে যেতে হবে এবং যে কারও মেসেজ বক্স খুলে যে কোনও ইমোজি পাঠাতে হবে। এর পরে আপনাকে ইমোজিতে লগ টিপতে হবে এবং তারপরে একটি নতুন স্ক্রিন খুলবে। যাতে আপনি গেম খেলতে পারবেন।
এবার প্রশ্ন হল শুধু কি তারাই গেম খেলতে পারবেন যাবেন অনেক ফলোয়ার্স আছে? এমন কোনও ব্যাপার নেই। এই গেম খেলার জন্য আপনার অনেক ফলোয়ার্স থাকতে হবে, তা একেবারেই নয়। এই অ্যাপটিকে অনেকে ডেটিং অ্যাপ হিসেবে ব্যবহার করেন। কিন্তু তাতে জালিয়াতির সংখ্যা বাড়ছে। তাই তার পরিবর্তে বরং গেম খেলেই সময় কাটান।