calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / স্ত্রীর কারাদণ্ড স্বামীর গোপনাঙ্গ কাটার দায়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

স্ত্রীর কারাদণ্ড স্বামীর গোপনাঙ্গ কাটার দায়ে

কুষ্টিয়ার চৌড়হাসে ব্যাংক কর্মকর্তার গোপনাঙ্গ কেটে ফেলার মামলায় পৃথক দুটি ধারায় স্ত্রী খালেদা পারভিনকে (৩৫) ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২০ মার্চ ২০২৪ • দুপুর ১২:২১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৮ বার পঠিত

সোমবার (১৮ মার্চ) দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. কেরামত আলী রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জজ আদালতের পাবলিক প্রসিকিউটরর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

সাজাপ্রাপ্ত খালেদা পারভিন যশোরের চুরামনকাঠি এলাকার হাফিজ উল্লার মেয়ে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার একটি ব্যাংকের হরিনারায়নপুর শাখার কর্মকর্তা আরিফুল হকের স্ত্রী। 

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে ২০২২ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার চৌড়হাস আদর্শপাড়ার বাসায় স্বামী আরিফুলকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করেন খালেদা পারভিন। পরে তিনি স্বামীর হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে পালিয়ে যান। আরিফুলের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ভুক্তভুগী ব্যাংক কর্মকর্তার বড় ভাবি বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

এসআই জহুরুল ইসলাম তদন্ত শেষে আদালতে ২০২২ সালের ১২ নভেম্বর অভিযুক্ত নারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ সোমবার রায় ঘোষণা করেন।

tag ট্যাগ: #1111