মামলার তদন্তকারী কর্মকর্তা দাগনভুঞা থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্বামী ইমাম হোসেনের সাথে মান-অভিমান নিয়ে তাদের মধ্যে কলহ বিরাজ করছিল। এ নিয়ে আজ সকালে ওই গৃহবধূ গলায় ফাঁস দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’