ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রথমে মালবাহী ট্রেনকে উদ্ধার করে। এর প্রায় এক ঘণ্টা পর তেলবাহী ট্রেনকে উদ্ধার করা হয়। বুধবার সকাল ৭টা থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার পর খুলনা অভিমুখে রেলপথ বন্ধ থাকলেও অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এখন সব রুটেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই ট্রেনের দুই চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, স্টেশনমাস্টারের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত সহকারী স্টেশনমাস্টারসহ দুই ট্রেনের চালককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।