calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন দিনাজপুর ও পিরোজপুরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন দিনাজপুর ও পিরোজপুরে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর ও পিরোজপুরের নাজিরপুরের বিভিন্ন স্থানে আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ৬টি উপজেলায় বিচ্ছিন্নভাবে ৫০টি জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল ২০২৪ • দুপুর ০১:১২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

এছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, বিরল উপজেলার কামদেবপুর ও কাজিপাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া এবং বিরামপুর উপজেলায় দুইটি গ্রামসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলায় ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার কয়েক হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।

এদিকে পিরোজপুরের নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা ইউপি সদস্য মো. বাবুল খান জানান, তারা প্রায় অর্ধশত পরিবারের ৬০ নারী ও পুরুষ  স্থানীয় খেজুরতলা বাজারের আল-আমি মসজিদে বুধবার সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করেন  স্থানীয় স্কুল শিক্ষক মাওলানা মো. কামরুজ্জামান।  তারা গত ১৫ বছর ধরে এ মসজিদে ঈদের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করছেন।এছাড়াও ওই মসজিদে নামাজ পড়তে আসেন পার্শ্ববর্তী বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে ১০-১২ জন মুসল্লি।

এছাড়া মঠবাড়িয়া উপজেলার ৬ গ্রাম, কাউখালী উপজেলার ২টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রাম নিয়ে জেলার ১১টি গ্রামে এ ঈদ উৎসব পালন হচ্ছে। 

tag ট্যাগ: #111