গবেষণায় দেখা গেছে, ইঁদুরেরাও মানুষের মতো ভাবনা-চিন্তা করতে পারছে। যে পরিস্থিতি বা বাস্তবে তারা ওই মুহূর্তে নেই, সে কথাও ইঁদুরেরা ভাবতে পারছে। শুধু তাই নয়, গবেষণায় দেখা গেছে— ভার্চুয়াল বাস্তবে ভাবনা-চিন্তা করে ইঁদুরেরা কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলতেও সক্ষম।
গবেষকরা দেখেছেন, নতুন পরিবেশ ও ঘটনায় মানুষের মতো ইঁদুরের মস্তিষ্কেও উদ্দীপনা তৈরি হয়। ইঁদুরের মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ (যেখানে আমাদের স্থান, কালসংক্রান্ত স্মৃতি ও তথ্য জমা থাকে) সক্রিয় হয়ে ওঠে। ফলে তারা পূর্ব অভিজ্ঞতা, স্মৃতি ও তথ্য থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান