calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / চুয়াডাঙ্গায় স্বস্তি নেই , তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গায় স্বস্তি নেই , তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকছে

স্বস্তি নেই চুয়াডাঙ্গা জেলার মানুষের। আবহাওয়া অফিস থেকে স্বস্তির খবর দিলেও তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকছে। বৃহস্পতিবারও ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা। দেশের...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে ২০২৪ • বিকাল ০৪:৪৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২১ বার পঠিত

টানা এমন আবহাওয়ায় জেলায় খুব অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবন ওষ্ঠাগত। ভুগছে প্রাণীকূলও। প্রতিদিনই মারা যা‌চ্ছে গরু, ছাগল, ফা‌র্মের মুর‌গি, পোষা কবুতরসহ অন্যান্য প্রাণী।

এদিকে তীব্র তাপদাহে মাঠের ফল-ফসলও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। কোথাও কোথাও ফসল ঝলসে যাওয়ার খবর মিলেছে।

স্বাস্থ্য সুরক্ষায় বেলা ১২টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। এমন তাপপ্রবাহে বেশি বিপাকে পড়েছে দিনমজুর এবং ভ্যান ও রিকশা-শ্রমিকেরা। গরমে অনেকে অসুস্থও হয়ে পড়ছেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে দু-এক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

tag ট্যাগ: #111