calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / বিশ্ব ব্যাংকের টাকা বন্ধ, পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

বিশ্ব ব্যাংকের টাকা বন্ধ, পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস

‘বলা হয়েছে, আমি পদ্মা সেতু বানচালে বিশ্ব ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি। আমাকে পদ্মা নদীতে চুবানো দরকার, বহুবার বলা হয়েছে। বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে। আপনারা সেটা গ্রহণ করেন নাই।’

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে ২০২৪ • বিকাল ০৪:৫৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪৪ বার পঠিত

বৃহস্পতিবার (২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে আসেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। হাজিরা শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, এখানে দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি। দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতির। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে। আপনারা আমাকে বহুদিন থেকে চিনছেন। এ অপরাধগুলো আমার গায়ে লাগানোর মত অপরাধ কি না আপনারা বিবেচনা করবেন। আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন। 

তিনি বলেন, আমাকে বলা হয়েছে আমি সুদখোর। বহুবার বলা হয়েছে। আপনারা এটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে মালিকরাই গ্রহণ করেছে। আমাকে যখন গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয় তখন ৯৭ শতাংশের মালিক ছিলেন তারা। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই করেছেন। আমি একজন কর্মচারী মাত্র। সেটা আপনারা জানতেন। আমি কখনো গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না। কাজেই আপনারা সেটা গ্রহণ করেননি।

নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, আমাকে বলা হয়েছে, আমি গরিবের রক্তচোষা। সেটাও আপনারা গ্রহণ করেননি। রক্ত চুষতে হলে যে কাজটা করতে হয়, সেটা আমি করিনি, আপনারা দেখেছেন। আমি এক কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। রক্ত চুষবো কেমন করে, তাদের মালিকানা দিয়েছি, আর কেউ তো দেয়নি। এটা তো সত্য ঘটনা। এখনো আছেন তারা।

তিনি বলেন, বলা হয়েছে, আমি পদ্মা সেতু বানচালে বিশ্ব ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি। আমাকে পদ্মা নদীতে চুবানো দরকার, বহুবার বলা হয়েছে। বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে। আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে, সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজেই আপনাদের বিবেচনার ওপর ছেড়ে দিলাম। আজকে যে অভিযোগ জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এগুলো সত্য কি না। নাকি সুদখোরের মত কথাবার্তা সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। আমি আপনাদের বিবেচনায় বিশ্বাসী। সেভাবেই আপনাদের কাছ থেকে আশা করবো।

tag ট্যাগ: #1111