পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মূল রহস্য জানা যাবে।