calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / পদ্মায় লাশ উদ্ধার নিখোঁজ কিশোরের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পদ্মায় লাশ উদ্ধার নিখোঁজ কিশোরের

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর আসলাম হোসেনের (১৫) লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে, গতকাল বৃহস্পতিবার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ মে ২০২৪ • সকাল ১১:১৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৯ বার পঠিত

মারা যাওয়া আসলাম উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া গ্রামের বারু মালিথার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনোয়ারা খাতুন জানান, গতকাল দুপুরে আসলামসহ ১০-১২ জন কিশোর একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। সবাই নদী থেকে উঠে আসলেও আসলামকে দেখতে পায়নি তার বন্ধুরা। পরে তারা বিষয়টি আসলামের বাবাকে জানান। ঘটনাটি জানতে পরে এলাকাবাসী নদীতে অসলামের সন্ধান শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লোকজন ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দল শুক্রবার সকালে আসলামের মরদেহ উদ্ধার করে। 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, পদ্মা নদীতে নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা দৌলতপুর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছি। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পুলিশ আসলামের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

tag ট্যাগ: #111