calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / গরু চুরি করতে এসে ট্রাক রেখে পালালো চোর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

গরু চুরি করতে এসে ট্রাক রেখে পালালো চোর

মাদারীপুরের ডাসারের শশিকর চৌমুহনী এলাকায় গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়েছে চোর চক্র। চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ জুন ২০২৪ • দুপুর ১২:২৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত

গত সোমবার (২৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ডাসারের বেড়িবাঁধের পাশে ডাসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাদল মেম্বারের তিনটি গরু ট্রাকে করে নিয়ে চলে যায় চোর চক্র। এছাড়াও বিভিন্ন স্থানে বিগত দিনে একাধিক গরুর চুরির ঘটনা ঘটে। এতে করে এলাকায় গরুর খামারি ও গরুর মালিকদের মধ্যে আতংক বিরাজ করে। তারা নিয়মিত রাতে গ্রামে পাহারার ব্যবস্থা করে। এ অবস্থায় গত সোমবার রাতে চোর চক্র একটি ট্রাক নিয়ে এলাকায় গরু চুরি করতে আসে। এসময় এলাকার লোকজন টের পেয়ে চোরের দলকে ধাওয়া দিলে ট্রাক নিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাক নিয়ে শশিকর চৌমুহনী গিয়ে অবস্থার বেগতিক দেখে ট্রাক রেখেই পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য বাদল মেম্বার জানান, আমার তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চেরের দল। এতে আমার তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এরপর তিনদিন আগে গরু চুরি করতে এসে চোরের দল ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়ে গেছে। আমি চোরদের কঠিন শাস্তি চাই। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।

এ ব্যাপারে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

tag ট্যাগ: #111