calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / গুগল স্মার্টফোনে ফ্রড অ্যাপস চিনিয়ে দেবে , সতর্ক করবে বিপদ আসার আগে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

গুগল স্মার্টফোনে ফ্রড অ্যাপস চিনিয়ে দেবে , সতর্ক করবে বিপদ আসার আগে

উন্নত ম্যালওয়্যার শনাক্তকরণ, জালিয়াতি প্রতিরোধ, এবং অ্যাপ নিরাপত্তা টুল উন্নত করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে গুগল। গ্রাহক সুরক্ষার্থে নিজের সিকিউরিটি ফিচারগুলোকে আরও শক্তিশালী করে তুলছে গুগল। এবার অ্যাপ স্ক্যান করেই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ জুন ২০২৪ • দুপুর ০১:৩০
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২০৫ বার পঠিত

গুগলের মতে, গুগল প্লে-প্রোটেক্ট প্রতিদিন ২০০ বিলিয়ন অ্যান্ড্রয়েড অ্যাপ স্ক্যান করবে, যা তিন বিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

কীভাবে এআই-চালিত গুগল প্লে-প্রোটেক্ট ফ্রড অ্যাপস শনাক্ত করবে: গুগল ব্যাখ্যা করেছে যে গুগল প্লে-প্রোটেক্টের অন-ডিভাইস এআই ফিচার ব্যবহার করে এবং অন্যান্য অ্যাপ এবং পরিষেবার সঙ্গে ইন্টারঅ্যাকশন সম্পর্কিত অতিরিক্ত আচরণগত সংকেত খুঁজে ফেলবে। সিস্টেম সন্দেহজনক কিছু খুঁজে পেলে, বৈশিষ্ট্যটি অতিরিক্ত পর্যালোচনার জন্য অ্যাপটিকে গুগল এ পাঠাবে এবং ব্যবহারকারীদের সতর্ক করবে বা অ্যাপটির খারাপ কীর্তিকলাপ সম্পর্কে নিশ্চিত হলে অ্যাপটিকে ডিসেবল করে দেবে। 

কোম্পানি বলেছে, এটা আমাদের ডেটা সংগ্রহ না করেই ব্যবহারকারীদের রক্ষা করতে দেয়।

জালিয়াতি থেকে অ্যাপগুলোকে রক্ষা করার জন্য বিশেষ টুল: কোম্পানি স্ক্যাম এবং জালিয়াতি থেকে অ্যাপগুলোকে রক্ষা করার জন্য ডেভেলপারদের আরও টুল সরবরাহ করছে। যার দরুণ, ডেভেলপাররা এখন পরীক্ষা করতে পারবেন যে অন্য কোনো অ্যাপ চলছে কিনা যা স্ক্রিন ক্যাপচার করতে, ওভারলে তৈরি করতে বা ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে।

গুগলের দাবি, প্লে-ইন্টিগ্রিটি এপিআইও এই টুলগুলোর একটি। যেটা ব্যবহার করে ডেভেলপাররা বুঝতে পারবেন যে অ্যাপগুলো মডিফাই করা হয়েছে কিনা, বা এটি একটি আসল অ্যান্ড্রয়েড ডিভাইসে চলছে কিনা, যাতে তারা প্রতারণামূলক বা ঝুঁকিপূর্ণ বিষয়বস্তু আগেভাগেই শনাক্ত করতে পারে এবং আক্রমণ, অপব্যবহার প্রতিরোধে পদক্ষেপ নিতে পারে।

এরই সঙ্গে ডেভেলপাররা আর্থিক এবং ব্যাঙ্কিং অ্যাপগুলো ব্যবহার করার সময় যাতে যে কোনো বিপদ এড়াতে সহায়তা হতে পারে, তা নিশ্চিত করার জন্য গুগল প্লে-প্রোটেক্ট এনাবেল আছে কিনা তাও দেখে নেবে।

tag ট্যাগ: #111