রোববার (৯ জুন) জাতীয় সংসদে ৭১ বিধিতে স্বতন্ত্র সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অদূর ভবিষ্যতে আরও ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ, ৫০টি মিটারগেজ লোকোমোটিভ, ২৯০টি ব্রডগেজ বিএফসিটি ওয়াগন সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান রয়েছে।
ইঞ্জিন ও যাত্রীবাহী কোচ প্রাপ্তি সাপেক্ষে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একজোড়া ও ময়মনসিংহ থেকে ভৈরবগামী দুই জোড়া ট্রেন চালু করা হবে বলেও তিনি জানান।