যাদের হাইপ্রেসারের সমস্যা আছে গরুর মাংস তাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। কারণ এতে উচ্চমাত্রার সোডিয়াম এবং ট্রান্স ফ্যাট থাকে। আপনি যেভাবেই রান্না করেন না কেন গরুর মাংস থেকে শতভাগ খারাপ চর্বি দূর করা যায় না। সেই কারণেই কম পরিমাণে খেতে হবে।
উৎসবে অল্প পরিমাণে গরুর মাংস খেতে পারেন। এক মাসে চার বার খেতে পারেন। এর বেশি না খাওয়াই ভালো। এক বেলার খাবারে মাছ, মাংস এক সঙ্গে খাবেন না। যদি গরুর মাংস খান তাহলে শুধুই গরুর মাংস খান। এবং এর সঙ্গে প্রচুর পরিমাণ সালাদ খান। তাহলে খুব তাড়াতাড়ি হজম হবে।
যারা রক্ত শূন্যতায় ভুগছেন এবং যাদের চুল পড়ছে তারা গরুর মাংস খেলে উপকার পাবেন। বিশেষ করে গরুর কলিজা খেলে বেশি ভালো। তবে গরুর মাংস খাওয়ার সময় অন্য খাবার একই মিলে রাখবেন না। উৎসবে একদিন অথবা মাসে চার বার গরুর মাংস খেতে পারেন।
উল্লেখ্য, দুই বছরের আগে কোনো শিশুকে গরুর মাংস খেতে দেওয়া ঠিক নয়।