লটারির বিষয়টি নিয়ে ব্রুকস বলেন, ‘আমি আমার এক বন্ধুর পোস্ট দেখেছি। যে স্ক্র্যাচ অফে ১০০ জিতেছে। তাই আমিও এটি চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। পার্কিং লটে টিকিট কাটার সময় আমার সঙ্গে আমার কাজিনও ছিল।’
লটারি জেতার পর ঠিক কি করেছিলেন ব্রুকস। সেটা জানিয়ে তিনি বলেন, ‘এটি প্রতিদিন ঘটে না। যে আপনি ৪ লাখ ডলার জিতবেন। স্বাভাবিকভাবেই তাই আমরা আনন্দ করেছি।’
অবশ্য ৪ লাখ ডলার জিতলেও পুরো অর্থ পাননি তিনি। সোমবার লটারির টাকা বুঝে নিতে লটারির অফিসে গেলে প্রয়োজনীয় রাজ্য ও ফেডারেল ট্যাক্স কেটে তাকে মোট ২ লাখ ৮৬ হাজার দিয়েছে লটারি প্রতিষ্ঠানটি। তাতে অবশ্য আনন্দ ম্লান হয়ে যায়নি তার।