calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / সাইবার আক্রমণের শঙ্কায় নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

সাইবার আক্রমণের শঙ্কায় নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ

সাইবার আক্রমণ ও তথ্য চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সরকারের সাইবার নিরাপত্তা প্রকল্প-সার্ট।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ জুন ২০২৪ • বিকাল ০৫:৪৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সাইবার নিরাপত্তা বুলেটিনে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হওয়া একাধিক সাইবার আক্রমণের র‍্যানসমওয়্যার, ওয়েব ডিফেসমেন্ট, তথ্য ফাঁস এবং ব্যক্তিগত শনাক্তকরণযোগ্য তথ্য চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সরকারের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।

বিজিডি ই-গভ সার্ট সব সংস্থাকে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা, প্রয়োজনীয় প্যাচ আপডেট করা, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা এবং সার্বিকভাবে আইটি পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট বিভিন্ন খাতের মধ্যে ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা নিশ্চিতে করণীয় উল্লেখপূর্বক একটি দিক নির্দেশনা প্রকাশ করেছে।

tag ট্যাগ: #111