calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / যেভাবে ফিরে আসবে ছ্যাং-এ৬
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

যেভাবে ফিরে আসবে ছ্যাং-এ৬

চাঁদের অন্ধকার দিক থেকে নমুনা নিয়ে সফলভাবে অ্যাসেন্ডার থেকে রিটার্নার মডিউলে সংযুক্ত হয় চীনের নভোযান ছ্যাং-এ৬। স্থানান্তরিত হওয়ার পর প্রোবটি এখন নির্ধারিত রুটে পৃথিবীর পথে রয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুন ২০২৪ • দুপুর ০১:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

বৃহস্পতিবার বেইজিং সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ছ্যাং-এ৬ প্রোবের অ্যাসেন্ডারটি সফলভাবে চাঁদের কক্ষপথে থাকা অরবিটার-রিটার্নারের সঙ্গে ডক করে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এ খবর জানিয়েছে।

সিএনএসএ‘র এক বিশেষজ্ঞ বলেছেন, প্রোবটি পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুত। ১৪ দিন চাঁদকে প্রদক্ষিণ করার পর এটি চাঁদ-পৃথিবী স্থানান্তর কক্ষপথে প্রবেশ করবে। এর পর পাঁচ দিন প্রোবটি নিজের কক্ষপথ সমন্বয় করবে এবং এ সময়ের মধ্যে এক থেকে তিনটি কক্ষপথে এটি ঘুরবে।

পৃথিবী থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার উঁচুতে থাকতে প্রোবটি থেকে রিটার্নার আলাদা হবে। এর পরেই এটি বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সিচিওয়াং বান্নারের অবতরণ এলাকায় নামবে ছ্যাং-এ৬। এর মাধ্যমে চাঁদে যাওয়া ও ফিরে আসা নিয়ে ছ্যাং-এ৬ এর ৫৩ দিনের যাত্রার সমাপ্তি ঘটবে।

tag ট্যাগ: #111