calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / কুষ্টিয়ায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কুষ্টিয়ায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বৃহত্তর কুষ্টিয়ায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুন ২০২৪ • দুপুর ০২:২০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৩ বার পঠিত

সোমবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া শহরের কুটিপাড়াস্থ মডেল মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল উপস্থিত ছিলেন।

গার্ড অব অর্নার শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, সোমবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে মারা যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল।

tag ট্যাগ: #111