calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / যা যা করা প্রয়োজন রাতে ভালো ঘুমের জন্য
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

যা যা করা প্রয়োজন রাতে ভালো ঘুমের জন্য

ঘুমাতে গেলে অনেকের মাথায় নানা দুশ্চিন্তা মাথায় আসতে থাকে। ফলে সহজে ঘুম আসে না। আবার দুশ্চিন্তাগুলো চাইলেই সরিয়ে রাখা যায় না। সেজন্য দুশ্চিন্তা করার জন্য একটা আলাদা সময় বের করার পরামর্শ দেন চিকিৎসকেরা। তারা বলেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২২ জুন ২০২৪ • বিকাল ০৪:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৭ বার পঠিত

ডা. তাসনিম জারার পরামর্শ—

ঘুমানোর সময় দুশ্চিন্তা আসলে মনে মনে বলবেন এটা নিয়ে আগামীকাল ভাববেন, এখন ভাবার প্রয়োজন নেই।

চা, কফি, কোমল পানীয় আর এনার্জি ড্রিঙ্কস রাতে পান করবেন না। কারণ এগুলোতে থাকা ক্যাফেইন আপনার ঘুমে ব্যঘাত ঘটাতে পারে। এমনকি ঘুম আসলেও ঘুম গভীর হতে দেবে না।

ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধ পান করতে পারেন। গবেষণায় দেখা গেছে, লম্বা সময় ধরে ঘুমানোর জন্য সহায়তা করতে পারে এক গ্লাস গরম দুধ।

ঘুমাতে যাওয়ার আগে এক ঘণ্টা রিল্যাক্স করতে পারেন। এই এক ঘণ্টায় বই পরতে পারেন, ডায়েরি লিখতে পারেন, কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারেন। ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। শ্রুতি মধুর  কোনো গানও শুনতে পারেন।

টিভি দেখা, মোবাইল চালানো বন্ধ রাখতে হবে। উজ্জ্বল আলো মস্তিষ্ককে সজাগ করে তুলতে পারে। তাই ঘুমানোর আগে টিভি না দেখাই ভালো।

ঘুম না আসলে বিছানায় জোর করে শুয়ে থাকবেন না। প্রয়োজনে পাশের রুমে কিছু সময় ঘুরাঘুরি করতে পারেন নিজেকে রিল্যাক্স করতে পারেন। এরপর ঘুম আসলে ঘুমাতে যান।

বার বার ঘড়ি দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন না। প্রয়োজনে ঘড়ি উল্টো দিকের দেয়ালে রাখুন।

ঘুমানোর তিন থেকে চার ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন।

যারা ধুমপান করেন তারা ভালোভাবে ঘুমাতে পারেন না। ধুমপান যদি করতেই হয় তাহলে ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগেই শেষ করতে হবে।

নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করুন। তাহলে ওই সময়ের জন্য আপনার শরীর ভালো ঘুম দিতে প্রস্তুত থাকবে।

ছুটির দিনে আমরা একটু দেরি করে জেগে উঠতে পছন্দ করি, এই অভ্যাস ত্যাগ করতে হবে। ঘুম থেকে জেগে ওঠার সময় একই রাখা ভালো।

দিনের বেলায় ঘুমাতে হলে ৪০ মিনিটের বেশি ঘুমাবেন না।

উল্লেখ্য, যে নিয়ম আপনার জন্য প্রযোজ্য শুধু সেই নিয়মটি পালন করবেন। নিজে নিজে ঘুমের ওষুধ খাবেন না। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

tag ট্যাগ: #111